নারায়ণগঞ্জের মানুষ নৌকা ছাড়া বোঝেন নাঃ আইভী


নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমাদের বিরুদ্ধে বিরোধীদল যে অভিযোগ দিচ্ছে এটা মিথ্যা, সবাই তা প্রমাণিত করবেন। অন্যের মুখে চুনকালি দিয়ে বুঝিয়ে দিতে হবে, নারায়ণগঞ্জের মানুষ নৌকা ছাড়া বোঝেন না’।
রবিবার দুপুরে শহরের নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কনভেশন হলে সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে জেলা ও শহর যুবলীগের কর্মীসভায় তিনি এ কথা বলেন।
আইভী বলেন, ‘শেখ হাসিনা সাময়িক সময়ের জন্য আমার হাতে নৌকা তুলে দিয়েছেন। আমরা সেই নৌকা জয়ের মালাসহ তুলে দিতে চাই। সবাই জননেত্রী শেখ হাসিনার জন্য মাঠে থাকবেন, আইভীর জন্য না। শেখ হাসিনার জন্য, বঙ্গবন্ধুর নৌকার জন্য।
তিনি বলেন, যারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রাজনীতি করেন তারা ইতোমধ্যে মাঠে নেমে নির্বাচনের কাজ করছেন। তারা কখনো ঘরে বসে থাকতে পারেন না।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













