নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান, তামিমসহ নিহত তিন


নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানে গুলশান হামলার ‘মাস্টারমাইন্ড’ কানাডা প্রবাসী তামিম চৌধুরীসহ তিনজন নিহত হয়েছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
শহরের পাইকপাড়ার নুরুদ্দিন মিয়ার বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে শনিবার সকালে বাড়িটি ঘিরে ফেলে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে সকাল সাড়ে ৯টার দিকে ভবনে অভিযান চালাতে গেলে গোলাগুলি শুরু হয়।
ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
এর আগে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন সাংবাদিকদের জানান, সকাল ৯টার দিকে তারা অভিযান শুরু করলে জঙ্গিরা গ্রেনেড হামলা করে। পরবর্তীতে পুলিশও পাল্টা গুলি ছূঁড়তে শুরু করে।
পরে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সদর থানার পুলিশ, জেলার গোয়েন্দা পুলিশ, র্যাব ও কাউন্টার টেরোরিজম ইউনিটের বিপুল সংখ্যক সদস্য এই অভিযানে অংশ নেয়।
এর আগে ডিএমপির যুগ্ম কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, একজন জেএমবি সদস্য গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদে এই আস্তানার সন্ধান মেলে। সন্ধান পাওয়ার পর সেখানে অভিযান শুরু করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













