বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নারায়ণগঞ্জে নির্বাচন সুষ্ঠু করতে সিইসিকে অনুরোধ বিএনপির

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদকে অনুরোধ জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার বিকালে বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে সিইসিকে এই অনুরোধ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সাক্ষাৎ শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত প্রচারে বাধা না এলেও যে কোনো মুহূর্তে পরিস্থিতি খারাপ হতে পারে। নির্বাচনের পরিবেশ ভালো রাখতে আমরা সেনা মোতায়েনের জন্য আবারও সিইসিকে বলেছি। কিন্তু ইসি সে ব্যবস্থা করছে না। তবে ভোটের পরিবেশ ভালো রাখতে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানোর আশ্বাস দিয়েছেন সিইসি।

কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে চার সদস্যের নির্বাচন কমিশন ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে। পরে আরও একজন যুক্ত হন। এই কমিশনের অধীনে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। ওই নির্বাচনে ১৫৩ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। এছাড়াও বর্তমান কমিশনের অধীনে পরবর্তীতে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও কমিশনের প্রতি অনাস্থার কথা জানায় বিএনপি।

সংবিধান অনুযায়ী কমিশনের মেয়াদ পাঁচ বছর। সে হিসাবে আগামী ফেব্রুয়ারির শুরুতেই বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। শেষের আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন যেন ভালোভাবে হয় সিইসিকে সেই অনুরোধ জানিয়েছে বিএনপি।

নজরুল ইসলাম খান বলেন, বর্তমান কমিশনের প্রতি আমাদের কোনো আস্থা নেই। কারণ তাদের অধীনে কোনো নির্বাচন ভালো হয়নি। কিন্তু একটি কমিশন হওয়ায় আমাদের আসতে হয়। বিদায়ের আগে যেন একটা ভালো নির্বাচন হয় সেজন্য আমরা সিইসিকে অনুরোধ করেছি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী