শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নারায়ণগঞ্জে সেনা চেয়ে সিইসিকে বিএনপির চিঠি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের সপ্তাহখানেক আগে থেকে ফল ঘোষণার পরদিন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি দিয়েছে বিএনপি।

আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মোহাম্মদ আবদুল্লাহর কাছে এ চিঠি হস্তান্তর করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

পরে রিজভী সাংবাদিকদের বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন শেষ সময়ে এসে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য ভালো পদক্ষেপ নেবে বলে আশা করি। সুষ্ঠু নির্বাচনের জন্য নারায়ণগঞ্জে ভোটের অন্তত সাতদিন আগে থেকে ফলাফল ঘোষণার পর দিন পর্যন্ত সেনা মোতায়েনের দাবি জানিয়েছি আমরা।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ চিঠি সিইসিকে বিবেচনার জন্য পৌঁছে দেবেন বলে প্রতিনিধিদলকে জানান ইসি সচিব।

বিএনপির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করা, অস্ত্র উদ্ধার, ভোটারদের নিরাপদে আসা-যাওয়া, ভোট কারচুপি রোধ, নির্বাচনী কর্মকর্তাদের দলীয় প্রভাবমুক্ত রাখা ও ১০ দিন আগে প্রতিদ্বন্দ্বী প্রর্থীদের নির্বাচনী কর্মকর্তাদের তালিকা সরবরাহ, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তাৎক্ষণিক বদলির ব্যবস্থা, ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি নিশ্চিত করা এবং ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখতে হবে।

রিজভী বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, প্রতিটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এখনো সময় রয়েছে কমিশনকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আমাদের দাবিগুলো পর্যালোচনা করে ইসি যথাযথ পদক্ষেপ নেবেন আশা করি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী