সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নারায়ণগঞ্জ নির্বাচনে ভোটাররা উন্নয়নের পক্ষে রায় দিয়েছে : নাসিম

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটাররা উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেছেন।

নাসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সেলিনা হায়াৎ আইভি বিপুল ভোটে বিজয় লাভ করায় সাংবাদিকদের কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করায় নারায়ণগঞ্জ বাসীকে ধন্যবাদ জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সেখানকার জনগণ উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়েছে। তারা প্রমাণ করেছে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন চলছে তার সাথে তারা আছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, জনগণের এই রায়ে সরকারের সফলতা প্রকাশ পেয়েছে। বর্তমান সরকার যে স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করেছে, যে বিপুল উন্নয়ন কর্মকান্ড চলছে তারা তাতে সমর্থন জানিয়েছে।

তিনি বলেন, এই বিপুল বিজয় বিএনপি-জামায়াতের বিরুদ্ধে গণরায়। এই রায় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের পক্ষের রায়। এই রায় জঙ্গীদমনের পক্ষের রায়। এই রায় পদ্মা সেতু তৈরির পক্ষের রায়। এই রায় প্রমাণ করেছে জনগণ আওয়ামী লীগের উন্নয়নের সাথে আছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী