নারীদের জন্য আমার ভীষণ শ্রদ্ধা রয়েছে : ট্রাম্প


নারীদের নিয়ে বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্যের জেরে দেশ ও দেশের বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়লেও আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি নিজের শ্রদ্ধার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দুটি টুইট করেন মার্কিন এই প্রেসিডেন্ট।
টুইটে তিনি বলেন, নারীদের জন্য আমার ভীষণ রকমের শ্রদ্ধাবোধ রয়েছে এবং তারা অনেক ভূমিকা পালন করে, যা আমাদের অর্থনীতি ও সমাজ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আন্তর্জাতিক নারী দিবসে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নারীদের প্রতি সম্মান জানাচ্ছি।
আজ (৮ মার্চ) যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মক্ষেত্রে নারীদের ছাড়াই কাজ চালিয়ে যাওয়ার কর্মসূচি পালন করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













