নারীদের জন্য বিপজ্জনক ৭ শহর
শুধু শহর-গ্রাম নয়, গণপরিবহনে নারীর একা চলাচল সবখানেই বিপদজনক। সম্প্রতি থমসন রয়টার্স ফাউন্ডেশন এক জরিপে নারীদের জন্য বেশি বিপজ্জনক ৭ শহরের তালিকা প্রকাশ করেছে।
চলুন জেনে নিই সে ৭ শহর সম্পর্কে-
মেক্সিকো সিটি, মেক্সিকো: ২ কোটি ১০ লাখ মানুষের বাস মেক্সিকোর রাজধানীতে৷ জরিপ বলছে, এই শহরে যেসব নারী গণপরিবহনে চলাফেরা করেন তারা প্রায়ই মৌখিক ও শারীরিক লাঞ্ছনার শিকার হন৷
লিমা, পেরু: পেরুর রাজধানী লিমায় ৬২ লাখ মানুষের বাস৷ এই শহরের এক তৃতীয়াংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে বাস করে৷ এখানে গণপরিবহনে নারীদের চলাচল ভয়াবহ বিপদজনক৷ ছিনতাই, যৌন হয়রানি, শ্লীলতাহানি এখানকার নিত্যদিনের ঘটনা৷
নয়া দিল্লি, ভারত: যদি কোনো নারী একা একা এই শহরে ঘুরে বেড়াতে চান, তবে তা অসম্ভব৷ কারণ এই শহরে আড়াই কোটি মানুষের বাস। মানুষের বাসবাসের দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাজধানী এটি৷ তাছাড়া ২০১২ সালের ডিসেম্বরে চলন্ত বাসে ২৩ বছরের এক তরুণীর গণধর্ষণের ঘটনা প্রমাণ করে দেয় শহরটির গণপরিবহন ব্যবস্থা কতোটা অনিরাপদ৷
ব্যাংকক, থাইল্যান্ড: দক্ষিণ এশিয়ার পর্যটকদের কাছে অন্যতম পছন্দের স্থান ব্যাংকক৷ কিন্তু সেখানেও গণপরিবহনে নারীদের চলাচল তেমন নিরাপদ নয়৷ বাস বা ট্রেনে পকেট কাটা ও যৌন হয়রানি এখানকার নিত্যঘটনা।
কুয়ালালামপুর, মালয়েশিয়া: গণপরিবহনে নারীদের নিরাপত্তার বিষয়ে দুটি বিষয়ের দিকে নজর রাখা হয়েছে জরিপে৷ প্রথমত ওই শহরে রাতে গণপরিবহনে নারীরা নিরাপদ কিনা এবং দ্বিতীয়ত গণপরিবহনে নারীরা যৌন হয়রানির শিকার হন কিনা৷ মালয়েশিয়ার ক্ষেত্রেও দেখা গেছে গণ যোগাযোগ ব্যবস্থা নারীদের জন্য নিরাপদ নয়৷
বোগোটা, কলম্বিয়া: নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক পরিবহন ব্যবস্থার তালিকায় আরেক নাম বোগোটা৷ জরিপ বলছে, বোগোটায় ৯৬ লাখ মানুষের বাস৷ অথচ সেখানকার বাস ও ট্রেনের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ৷ বিশেষ করে রাতে কোনো নারী বাস ও ট্রেনে চলাফেরা করলে যৌন হয়রানি ও ছিনতাইয়ের কবলে পড়েন৷
জাকার্তা, ইন্দোনেশিয়া: জাকার্তার যোগাযোগ ব্যবস্থা ভীষণ ত্রুটিপূর্ণ৷ গণপরিবহনে নারীদের যৌন হয়রানি নিয়ে এরই মধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সেখানকার সরকার৷ তাই ট্রেনে নারী ও পুরুষের আলাদা বসার ব্যবস্থা রাখা হয়েছে৷ অফিস টাইমে ও অফিস ছুটির সময় মিনিবাসে পকেট কাটা খুবই সাধারণ ঘটনা৷
এই সংক্রান্ত আরো সংবাদ


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন


হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন













