রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নারীরা অপমানিত হচ্ছে সংসদে : খালেদা জিয়া

সংসদে নারীরা অপমানিত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এইচ এম এরশাদকে ইঙ্গিত করে তিনি বলেন, যখন সংসদে মহিলাদের শো-পিস হিসেবে অভিহিত করেন তিনি। অথচ দেশে ৫০ ভাগ নারী, এমনকি তার স্ত্রী-ও সংসদে বিরোধী নেতা। কাজেই যে লোক মানুষকে সম্মান দিতে জানে না, মা-বোনদের সম্মান দিতে জানে না তাদের নিয়ে যারা দল করে তারা কোনো দিন এ দেশের মানুষকে সম্মান দিতে পারবে না।

সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে বিকল্প ধারা বাংলাদেশ আয়োজিত ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। অনুষ্ঠানে বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান কাজী জাফর আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, বি​এনপির নেতা নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন।

গত ২৯ জুন সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষ পদে থাকা নারীদের ‘শোপিস’ বলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ। তার এ বক্তব্যে তাৎক্ষণিক তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে নারী সাংসদরা একযোগে সমস্বরে প্রতিবাদ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী