বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘নারীর উন্নয়নে বর্তমান সরকারের বিকল্প নেই’

জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীদের যত উন্নয়ন হাসিনা সরকারের আমলেই হয়েছে। বর্তমান সরকার গৃহীত সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি তৃণমূল পর্যায়ের নারীদের দারিদ্রতা বহুলাংশে হ্রাস করেছে এবং এর মাধ্যমে নারীরা অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী হচ্ছে। নারীদের উন্নয়নে বর্তমান সরকারের বিকল্প নেই।

সোমবার গ্রীণ ডেল্টা ইনসিওরেন্স আয়োজিত নিবেদিতা অ্যাপ এর উদ্বোধন ও লোকাল পাইওনিয়ার সেলিব্রেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব একথা বলেন।

স্পীকার বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের একটি রোল মডেল। বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, সরকারের শিক্ষানীতি, অবৈতনিক নারী শিক্ষা, শিক্ষার জন্য উপবৃত্তি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তহবিল, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, ভিজিডি, মাতৃমৃত্যু রোধ, শিশুমৃত্যু হ্রাস কমিউনিটি ক্লিনিক, ক্ষুদ্রঋণ ইত্যাদি কর্মসূচি দারিদ্র দূরীকরণ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে এবং এর ফলে বাংলাদেশের নারীরা উন্নয়ন ধারায় সম্পৃক্ত হচ্ছে।

স্পীকার বলেন, নিবেদিতা অ্যাপ নারীদের স্বাস্থ্য ইস্যু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থতাসহ বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নিবেদিতা অ্যাপ এর মাধ্যমে চালু হওয়া ইনসিওরেন্স পলিসিতে প্রিমিয়ামের পরিমান কম রাখার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, প্রিমিয়ামের পরিমান কম হলে বিপুল সংখ্যক নারী এ সেবার আওতায় আসতে পারবে।

তিনি দরিদ্র নারীদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, যুক্তরাষ্ট্রের বাংলাদেশে নিযুক্ত অ্যাম্বাসাডর মার্সিয়া স্টেফান ব্লুম বার্নিকাট, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, গ্রীণ ডেল্টা ইনসিওরেন্স এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও ফারজানা চৌধুরী, এডভাইজার নাসির এ চৌধুরী বক্তৃতা করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ