বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নারীর ক্ষমতায়নে নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম : স্পিকার

স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের বুকে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। নারীর ক্ষমতায়নে নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম।

আজ বৃহষ্পতিবার ইউনিভার্সিটি অব উইমেন্স ফেডারেশন কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

ইউনিভার্সিটি অব উইমেন্স ফেডারেশন কলেজের গভর্নিং বডির সভাপতি সাহানারা আব্দুল্লাহর সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ আফরোজা ইয়াসমিন, সাবেক অধ্যক্ষ রাশিদা হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে নারী শিক্ষার প্রসারের কোন বিকল্প নেই। বর্তমান সরকার বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া, ঝওে পড়া রোধে পদক্ষেপ গ্রহণ, বৃত্তি ও উপবৃত্তি প্রদান এবং শিক্ষা ট্রাস্ট গঠনের মাধ্যমে প্রণোদনা দিয়ে যাচ্ছে যা শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্রজীবন জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায়। ছাত্রজীবনকে জ্ঞান অর্জন ও নিজেকে প্রতিষ্ঠার কাজে লাগাতে হবে।
এ সময়ে তিনি শিক্ষার্থীদের প্রতি জ্ঞান চর্চার মাধ্যমে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখার জন্য আহবান জানান।
এর আগে স্পিকার বেলুন ও পায়রা উড়িয়ে ইউনিভার্সিটি অব উইমেন্স ফেডারেশন কলেজের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন ঘোষণা করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত