নারীর গায়ে হাত দিয়ে বিপাকে স্বরাষ্ট্রমন্ত্রী


ভারতে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাবুলাল গৌড়ের বিরুদ্ধে এক নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বিজেপির এই মন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে বিরোধীরা।
তবে সাবেক মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাবুলাল গৌড় তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। খবর এনডিটিভির।
একটি ভিডিও চিত্রে দেখা গেছে, একটি বাসের সামনে দাঁড়িয়ে ছিলেন মন্ত্রী। অনেকেই এক এক করে বাসে উঠছিলেন। এ সময় একজন নারী বাসে উঠতে গেলে মন্ত্রী তার শরীরে হাত দেন। এরপরই বাসের সামনে থেকে সরে যেতে থাকেন মন্ত্রী।
অবশ্য অভিযোগ অস্বীকার করে ৮৫ বছর বয়সী মন্ত্রী বলেন, ‘আমি শুধু ওই নারীকে দ্রুত বাসে ওঠার জন্য নির্দেশ দিচ্ছিলাম।’
কিন্তু বিজেপি নেতার এই ব্যাখ্যা নাকচ করে দিয়েছে কংগ্রেস ও আম আদমি পার্টি (এএপি)।
কংগ্রেস নেতা মান্দভি চৌহান বলেন, বিজেপি নারীদের সম্মান করা নিয়ে কথা বলে। তাহলে মধ্যপ্রদেশে নারীদের নিরাপত্তা নেই কেন?
এদিকে এএপির নেতাকর্মীরা ভোপালে মন্ত্রীর বাসার সামনে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে।
১০ বারের নির্বাচিত আইনপ্রণেতা বাবুলাল গৌড় এর আগেও নানা বিতর্কের জন্ম দিয়ে সমালোচিত হন। রাশিয়া সফরের সময় এক রাজনৈতিক নেতার স্ত্রীর সঙ্গে তিনি অশোভন আচরণ করেন বলেও অভিযোগ ওঠে।
এ ছাড়া ২০১৪ সালে ধর্ষণ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন মন্ত্রী। ওই সময় তিনি বলেছিলেন, ‘ধর্ষণ সামাজিক অপরাধ যা কখনও কখনও সঠিক আবার কখনও কখনও ভুল।’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













