নারী জঙ্গির মরদেহ ঢামেক হাসপাতালে


ময়নাতদন্তের জন্য আশকোনার জঙ্গি আস্তানায় নিহত নারীর মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নারী জঙ্গি সুমনের স্ত্রী, তার নাম শাকিরা।
আজ শনিবার সন্ধ্যায় দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা এ তথ্য জানান।
এর আগে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) নান্নু খান নিহত নারীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। এরপরই তাকে ঢামেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এর আগে, আশকোনার জঙ্গি আস্তানাটি শুক্রবার দিবাগত রাত ১২টার পরপরই চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। অভিযানে দু’জন জঙ্গি নিহত, একজন আহত ও চারজন আত্মসমর্পণ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













