নারী দিবস! ফুঃ তাঁদের কোলে সন্তান হাতে মেশিনগান


নারী দিবস৷ তার মানে সামাজিক মাধ্যমে বেশ বড় বড় আলোচনা৷ দিন শেষ আলোচনাও শেষ৷ এমনই দিবস ঘিরে যখন বিশ্বজুড়ে সেমিনারের ঝড় চলছে, তখন এসব থেকে অনেক দূরে মানবিকতা রক্ষার দায়িত্ব নিয়ে জঙ্গি দমনে মরিয়া নারী বাহিনী৷ তাঁরা কুর্দিস মহিলা যোদ্ধা৷
আইএস জঙ্গিদের বিরুদ্ধে চলছে চরম সেনা অভিযান৷ নাশকতার রাজত্ব কায়েম করা আইএসের ত্রাস কিন্তু কুর্দ যোদ্ধারা৷ বিশেষে করে তাদের নারী বাহিনী৷ যারা এতটাই ক্ষমতাশালী যে তাদের আগমনের খবরে ঘুম উড়ে যায় আইএস জঙ্গিদের৷ জীবনকে বাজি রেখে সন্ত্রাসের রাজত্ব অবসানের লক্ষ্যে নেমেছেন তাঁরা৷
ইরাক, সিরিয়া, তুর্কিস্তান দিয়ে ঘেরা এক স্বশাসিত অঞ্চল কুর্দিস্তান৷ নিজেদের বিশেষ রীতি ও সংস্কৃতি নিয়েই কুর্দরা মেতে থাকেন৷ বিশেষে করে তাঁদের নারী সমাজ৷ ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অংশে আইএস জঙ্গি গোষ্ঠী দখল করার সময় থেকেই প্রতি আক্রমণ শুরু করেন কুর্দরা৷ নারী-পুরুষ একযোগে জঙ্গি বিরোধী লড়াইয়ে সামিল হন৷ চমকে যায় দুনিয়া৷ তারপর থেকেই অপরিচিত কুর্দিস্তান সংবাদ মাধ্যমে বিশেষ কদর পায়৷ উঠে আসেন সেখানকার মরিয়া নারী বাহিনীর যোদ্ধারা৷
ধর্মীয় গোঁড়ামিতে পরিপূর্ণ আইএসকে রুখতে কুর্দিস্তানের মহিলারাই হাতে তুলে নিয়েছিলেন বন্দুক৷ এদের সাহসের কাছে হার মেনেছে আইএসের জঙ্গি৷ প্রাণের তোয়াক্কা করেননা এরা৷ প্রতি মহিলা কুর্দ যোদ্ধার লক্ষ্য ১০০ আই জঙ্গিকে খতম৷
কুর্দিস্তানের এই মহিলাদের কাছে মলিন হলিউডের অ্যাকশন হিরোইনরা৷ চোখে লাগা সৌন্দর্য আর চরম প্রতিশোধের ইচ্ছে সবমিলে কুর্দ মহিলারা অনন্যা৷ আইএস জঙ্গিরাও এদেরকে টেক্কা দিয়ে কিছু করতে ভয়ে কাঁপে৷
আজ ৮ মার্চ৷ আন্তর্জাতিক নারী দিবস বলে কথা৷ কোথাও সমাজের বিশেষ জনদের সম্মানিত করা হচ্ছে৷ কোথাও রয়েছে নারীদের তাই নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে শুরু করে পথচলতি মহিলা পথযাত্রীদের তথাকথিত সম্মান দেওয়ার পালা৷ কিন্তু বিশ্বের একপ্রান্তে রয়েছে এই মহিলা যোদ্ধাদের দল৷ এই দিবস নিয়ে কোনও রকম মাথাব্যথা নেই কুর্দিশ মহিলা যোদ্ধাদের৷ তাঁদের লক্ষ্য আইএস মুক্ত দুনিয়া তৈরি করা৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













