নারী পুলিশের কোলে বসে কনস্টেবল বহিষ্কার
রসিক তো সবখানেই আছে। তাই বলে পুলিশের মধ্যে রসিক থাকবে না, তাতো হতেই পারে না। তেমনই একজন দুষ্ট রসিক পুলিশ কনস্টেবল তার সহকর্মী নারী পুলিশ কর্মকর্তার কোলে বসে চাকরি চূত হলেন। শুধু তাই নয় তার মতো যত রসিক পুলিশ আছেন সবাইকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন কাশ্মির পুলিশের বড় কর্তা।
জানা গেছে, জাকির হোসাইন নামে ভারতের জম্মু কাশ্মিরের প্রদেশিক শহর রাজৌরিরে বুধাল পুলিশ স্টেশনে এক পুলিশ কনস্টেবল তার সহকর্মী একজন নারী পুলিশ কর্মকর্তার কোলে বসে পড়েনে। এসময় ওই নারী কর্মকর্তাকে হাসিখুশি দেখাচ্ছিল। পুলিশ কর্তারা জানান, ঘটনাটি ঘটেছে এবছরের আগস্ট মাসের দিকে। এরপর ফেসবুক ও হোয়াটস অ্যাপের বদৌলতে তা ভাইরাল হতে থাকে। এক পর্যায়ে তা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদেরও নজরে আসে।
রাজৌরি-পুঞ্চ র্যাঞ্জের ডিআইজি একে আত্রি জানান, অশোভন আচরণের দায়ে অভিযুক্ত কনস্টেবল জাকির হোসাইনকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। নারী পুলিশ কর্মকর্তা ও জড়িত অন্যান্যেদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













