রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নারী বেশে কিশোরকে ধর্ষণ; অতঃপর হত্যা

নারী ছদ্মবেশ ধারণ করে ১১ বছরের কিশোরকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি লোমহর্ষক হলেও এমনটি ঘটেছে আবুধাবিতে। এ ঘটনার অভিযোগে আবুধাবি পুলিশ এক পাকিস্তানি যুবককে গ্রেপ্তার করেছে।

অভিযুক্ত ওই যুবক বোরকা পরে নারীর ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াত বলেও জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে আবুধাবি পুলিশ জানায়, এক পাকিস্তানি যুবক ১১ বছরের কিশোরকে প্রলুব্ধ করে আবুধাবির মরর রোডের একটি ভবনের ছাদে নিয়ে যায়। সেখানে ওই কিশোরকে বলাৎকার করে গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করে। সে নিহত কিশোরের পরিবারের পূর্বপরিচিত ছিল।

আবুধাবি পুলিশের মহাপরিচালক মেজর জেনারেল মাকতুম আল শারিফি জানান, গ্রেপ্তারকৃত যুবক স্বীকার করেছে সে বোরকা পরে নারীর ছদ্মবেশ নিয়ে ওই কিশোরকে প্রলুব্ধ করেছে। কারণ সে জানত, ওই কিশোরকে তার মা সব সময় অপরিচিত কারো সঙ্গে না যেতে বা কথা না বলার পরামর্শ দেন।

পুলিশ আরো জানায়, অভিযুক্ত যুবক পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটান। বলাৎকারের পর তাকে খুন করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু পুলিশ তাকে ধরতে ও শনাক্ত করতে সমর্থ হয়। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ। সূত্র-সংবাদ

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প