নাশকতার ৪ মামলায় হাজিরা দিলেন মির্জা ফখরুল


নাশকতার চার মামলায় হাজিরা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার চার মামলার মধ্যে শেরেবাংলা নগর থানার দুই মামলা ও রমনা থানার একটি মামলায় চার্জ গঠনের দিন ধার্য ছিল।
আজ ঢাকা মহানগর হাকিম কায়সারুল আলমের আদালতে শেরেবাংলা নগর থানার নাশকতার একটি মামলায় হাজিরা দেন মির্জা ফখরুল। এ মামলায় চার্জ গঠনের দিন ধার্য ছিল।
মির্জা ফখরুল তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ’র মাধ্যমে হাজিরা দিয়ে সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করে চার্জ গঠনের জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন।
পরে তিনি সুত্রাপুর থানার একটি নাশকতার মামলায় আদালতে হাজিরা প্রদান করলে আদালত পরবর্তী হাজিরার জন্য ৩০ ডিসেম্বর দিন ধার্য করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













