শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নাসিম: আগামী নির্বাচন হবে অশুভ শক্তিকে পরাজিত করার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম আগামী নির্বাচনে অশুভ শক্তিকে পরাজিত করতে সম্মিলিতভাবে কাজ করার জন্য যুবলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গনে আওয়ামী যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী রচিত ‘বদলে যাওয়া বাংলাদেশের গল্প’শীর্ষক বই এর মোড়ক উন্মোচন কালে তিনি এই আহ্বান জানান।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী নির্বাচন হবে, অশুভ শক্তিকে পরাজিত করার লড়াই। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। জ্বালাও, পোড়াও এর বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠার লড়াই। এই লড়াইয়ে জয় লাভের জন্য যুবলীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠাণ্ডু, যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শাহ জালাল, আন্তর্জতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হায়দার চৌধুরী লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এখনও চক্রান্ত হচ্ছে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে অশুভশক্তিকে পরাজিত করতে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা সম্পর্কে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরন্তর সংগ্রামের ফসল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কারণ প্রথমে বঙ্গবন্ধু এবং তারপর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় ভাষণ দান করেন।বাসস

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী