নায়লা নাঈমের প্রেমিক যখন রানা!


প্রেমে মজেছেন ক্লোজআপ ওয়ান তারকা গায়ক রানা। যে সে নন, তিনি এক্কেবারে মডেল নায়লা নাঈমের সঙ্গে প্রেম করছেন। হালের আলোচিত এই মডেলেরও এতে আপত্তি নেই। তাই তো দুজনকে একই সঙ্গে ধুম-ধারাক্কা একটি গানে নাচতে দেখা গেল। ঘটনাটা সত্য। তবে প্রেমটা সত্য নয়। আসলে একটি মিউজিক ভিডিওর জন্যে দুজনের এই রসায়ন।
‘মন আমার খেলে যায়রে/ তোরে কাছে পেলে হায়রে/ দিবানিশি বুক পাজরে/ রাখি তোরে বন্দী করে/ নাই মনে ভয় সংশয়’- শিল্পী এইচ এম রানার কন্ঠে এই গান শুনে আর মিউজিক ভিডিও দেখে মনে হতে পারে গানটি নায়লা নাঈমকে নিয়েই লেখা। শিল্পী নিজেই গানটি লিখেছেন, সুর করেছেন। এই মিউজিক ভিডিওর প্রচারণায় ব্যস্ত এখন তিনি। নিজের ফেসবুক ওয়ালে নায়লার সঙ্গে একটি ছবি পোস্ট করে রানা লিখেছেন- ‘ইন এ রিলেশনশিপ উইথ পাপা চিক চিক’। নতুন বছরের নতুন মিউজিক ভিডিও নিয়ে উচ্ছ্বসিত নায়লা নাঈমও।
সংগীতশিল্পী রানা নতুন বছরে নিয়ে আসছেন নতুন মিউজিক ভিডিও ‘পাপা চিক চিক’। থার্টিফার্স্ট নাইটে বাজারে আসছে এই গানের ভিডিও।
অন্যদিকে লেজার ভিশনের ব্যানারে নতুন বছরের প্রথম দিনেই আসছে রানার দ্বিতীয় একক মিউজিক ভিডিও অ্যালবাম ‘রানার’। আর এই অ্যালবামে থাকছে ‘পাপা চিক চিক’ গানটি। নতুন অ্যালবাম সম্পর্কে রানা বলেন, ‘আমি খুব উচ্ছ্বসিত এই অ্যালবামটা নিয়ে। অনেক বিগ বাজেটে তৈরি করা হয়েছে এটি।’
এই অ্যালবামে ‘পাপা চিক চিক’ ছাড়াও থাকছে আরো ৯টি গান। সব গানের কথা ও সুর করেছেন রানা নিজেই। অ্যালবামের সংগীতায়োজন করেছেন আশিকুর রহমান আশিক এবং মিউজিক ভিডিও পরিচালনা করছেন আশিকুর রহমান।
রানার প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসিনি’ লেজার ভিশন থেকে বের হয়েছে পাঁচ বছর আগে। পড়াশোনার জন্য বেশ কয়েক বছর বিদেশে কাটান তিনি। তাই গানে কিছুটা বিরতি পড়েছে।
পড়াশোনার পাট চুকিয়ে দেশে ফিরে এখন আবার গানে ব্যস্ত হয়ে পড়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













