বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিউইয়র্কে বাংলাদেশি ইমামসহ দুজনকে গুলি করে হত্যা

নিউইয়র্কে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি ইমামসহ দুইজন নিহত হয়েছেন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে তারা মসজিদের কাছে দূর্বৃত্তের হামলার শিকার হন। হামলার ঘটনায় নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

শনিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ব্রুকলিনের লিবার্টি অ্যাভিনিউয়ের, ওজোন পার্কের আল-ফোরকান মসজিদের ইমাম আলাউদ্দিন আকুনজী এবং তার সহযোগি তারা মিয়া যোহরের নামায শেষে বাসায় ফিরছিলেন।  এমন সময় শ্বেতাঙ্গ এক যুবক গাড়ি থামিয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

গুলিবিদ্ধ হয়ে ৫৫ বছর বয়স্ক ইমাম আলাউদ্দিন আকুনজী ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত ৮৫ বছর বয়স্ক তারা মিয়াকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইমাম আলাউদ্দিন আকুনজীর বাড়ি হবিগঞ্জের চুনারাঘাটে।

হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় প্রবাসীরা। ঘটনাটিকে মুসলিম বিদ্বেষী বলে ধারণা করছেন তারা। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন, নিউইয়র্কে বাংলাদেশে কনস্যুলেটের কন্সাল জেনারেল শামীম আহসান।

পুলিশ এ জন্যে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশ বলছে, ধর্মবিশ্বাসের কারণে এই হামলা হয়েছে, এমন কোন তথ্য তাদের কাছে নেই।

পুলিশ এই হত্যাকাণ্ডের কোন কারণ সম্পর্কে কিছু জানতে পারেনি। মুসলিমরা ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। মিল্লাত উদ্দিন নামের একজন বলেন, এ ঘটনার পর নিজেকে তার অনিরাপদ বলে মনে হচ্ছে। এটি তাদের চলাচলের জন্য হুমকি তৈরি করছে বলেও তিনি মনে করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ