নিউইয়র্কে বিমানে ডলার চুরি, ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার বাংলাদেশী বৃদ্ধা


নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে চীনা এক যাত্রীর ডলার চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন নাদিরা মালিক (৬০) নামে এক বাংলাদেশী বৃদ্ধা। গত রোববার সকালে নিউইয়র্ক থেকে দুবাইগামী এয়ার এমিরেটসের ইকে২০৪ ফ্লাইটে এ ঘটনা ঘটে।
চীনা ওই ব্যক্তি হেঁটে বিমানবন্দরের চেকপয়েন্ট অতিক্রম করার আগে একটি প্লাস্টিকের বাক্সে চার হাজার তিনশ’ ডলার এবং ১৩শ’ ডলার সমমূল্যের চীনা ইউয়ান রাখেন। কিছুক্ষণ পরে তিনি বাক্সে গচ্ছিত অর্থ না দেখে বিমানবন্দর পুলিশকে জানান।
অভিযোগ পাওয়ার পর পুলিশ সিসিটিভি ফুটেজে দেখতে পায়, সকাল ১০টা ২০ মিনিটের দিকে নাদিরা মালিক ওই ব্যক্তির অর্থ চুরি করে একটি চিয়ারিয়সের (চিপস) বাক্সে ভরে তার সঙ্গে থাকা হাতব্যাগে লুকিয়ে রাখছেন।
এরপর নির্ধারিত সাড়ে ১১টায় ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ আগে ৪৭ নম্বর সারির আসনের যাত্রী নাদিরা মালিককে নামিয়ে আনেন। এরপর পুলিশ জিজ্ঞাসাবাদকালে নাদিরা মালিক চুরি করা ডলার ফেরত দেয়ার কথা বলেন।
বিমানবন্দর পুলিশের মুখপাত্র জোসেফ পেন্টানগেলো জানিয়েছেন, তার নাদিরার কাছ থেকে অর্থ উদ্ধার করে তা চীনা ব্যক্তির কাছে ফেরত দিয়েছে পুলিশ। অন্যদিকে নাদিরাকে অন্যের সম্পদ চুরির ফৌজদারি অপরাধের অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













