নিউজিল্যান্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭
নিউজিল্যান্ডে হিমাবাহের সঙ্গে ধাক্কা লেগে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারের সাত আরোহী ই নিহত হয়েছেন। শনিবার সাউথ আইল্যান্ডের ফক্স হিমবাহে এ দুর্ঘটনা ঘটে ।
প্রতিবছর হাজার হাজার পর্যটক সাউথ আইল্যান্ডের পশ্চিম উপক’লের দুর্গম এলাকায় অবস্থিত ফক্স হিমবাহ দেখতে যান। ২০১০ সালে ফক্স হিমবাহে যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় ৯ ব্যক্তি নিহত হয়েছিল।
শনিবার সকালে নিউজিল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র মাইক রিচার্ডস হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, এতে পাইলটসহ সাতজন আরোহী ছিলেন। আরোহীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষনিকভাবে কোনো কিছু জানানো হয়নি।
নিউজিল্যান্ডের উপক’লীয় বাহিনীর মুখপাত্র ভিন্স চলিওয়া জানিয়েছেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের। ইতিমধ্যে উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে রওনা হয়েছে। তবে আবহাওয়া খারাপ হওয়ায় সেখানে নামতে সমস্যা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













