শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিখোঁজ বাংলাদেশি ১২ সদস্যে আইএসের কাছে

জঙ্গি সংগঠন আইএস-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে যুক্তরাজ্যে নিখোঁজ বাংলাদেশি বংশোদ্ভূত পরিবারটি তাদের কাছে রয়েছে। বিবৃতির সঙ্গে ওই পরিবারের সদস্যদের দুটি ছবিও ইসলামিক স্টেট (আইএস) পাঠিয়েছে বলে শনিবার বিবিসি জানিয়েছে।

যুক্তরাজ্য থেকে স্বদেশ ঘুরে ফেরার পথে গত মে মাসে সিরিয়ায় ১২ সদস্যের ওই বাংলাদেশি পরিবারটি উধাও হয়ে যাওয়ার পর থেকে ব্যাপক গুঞ্জন চলছিল। ওই পরিবারের কয়েকজনের সঙ্গে উগ্রবাদীরদের সম্পর্ক থাকার ঘটনা জানার পর যুক্তরাজ্য পুলিশ ধারণা করছিল, ওই পরিবারটি আইএসের সঙ্গে ভিড়েছে।

এখন আইএসের এক সদস্যের পাঠানো বিবৃতি সেই সন্দেহের ভিত্তি আরও জোরাল করল। তবে বিবৃতির যথার্থতা যাচাই করা যায়নি বলে বিবিসি জানিয়েছে। পাঁচজন পুরুষ, চারজন নারী এবং তিনটি শিশুর ওই পরিবারটি ইসলামিক স্টেটসের সঙ্গে ‘বেশ নিরাপদে’ রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

তাদের অপহরণ কিংবা জোর করে নেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে বিবৃতিদাতা বলেন, “আইএস কাউকে বাধ্য করে না। আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করার আহ্বান জানায়।” আল কায়দার পর ইসলামী খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে যুদ্ধে নামা আইএস মধ্যপ্রাচ্যে নতুন সঙ্কটের সৃষ্টি করছে। ইসলামী দলটির সঙ্গে সিরিয়ায় কিছু অংশের দখলও নিয়েছে, সেখানে যুদ্ধ চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ