বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিখোঁজ ২৬১ জনের তালিকা প্রকাশ করলো র‌্যাব

সারা দেশে নিখোঁজ ২৬১ জনের তালিকা প্রকাশ করেছে র‌্যাব। এদের বিস্তারিত পরিচয় থাকলেও এই তালিকায় সবার ছবি নেই।

মঙ্গলবার দিবাগত র‌্যাবের ফেসবুক পাতায় এই তালিকা প্রকাশ করা হয়। দেখা যাচ্ছে, এই তালিকায় বেশিরভাগই কিশোর ও তরুণ। এদের অনেকেই বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসা পড়ুয়া।

সম্প্রতি গুলশান ও শোলাকিয়া হামলার পর হামলাকারীদের প্রশংসা করে এবং আরো হামলার হুমকি দিয়ে ইউটিউবে প্রকাশিত ভিডিওতে যে তিন তরুণকে দেখা গিয়েছিল তারাও এই তালিকায় রয়েছে। এদের একজন ক্লোজআপ তারকা তাহমিদ এবং আরেকজন জনপ্রিয় এক মডেলের সাবেক স্বামী বলে জানা গেছে।

এছাড়া সন্ত্রাসী হামলায় তরুণদের জড়িত থাকা এবং তারা সবাই বেশ কিছু দিন ধরে নিখোঁজ ছিল এমন প্রমাণ পাওয়ার পর নিখোঁজ আরো অনেক তরুণের তথ্য আসতে থাকে। আইনশৃঙ্খলা বাহিনী এমন শতাধিক জনের নামের তালিকা পাওয়ার কথা জানায়। এর মধ্যে ১০ জনের ছবিসহ বিস্তারিত পরিচয় ইতিমধ্যে প্রকাশ করে সন্ধান চাওয়া হয়েছে। এদের মধ্যে একজন পরিবারের কাছে ফিরে এসেছে বলে নিশ্চিত করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

এদিকে গত সোমবার রাজধনীর খিলগাঁও থেকে ডা. রোকনুদ্দিন নামে ঢাকা শিশু হাসপাতালের এক বিশেষজ্ঞ চিকিৎসক স্ত্রী, দুই কন্যা এবং মেয়ে জামাই সহ নিখোঁজ হওয়ার খবর প্রকাশ করেছে বাংলামেইল। আত্মীয়স্বজন বলছে, তারা গত বছরই দেশ ছেড়ে গেছে। সর্বশেষ গত রোজায় জানিয়েছে, তারা এক মুসলিম দেশে আছেন এবং ভালোই আছেন। আর দেশে ফিরবেন না।

র‌্যাব বলেছে, দেশব্যাপী অনুসন্ধান চালিয়ে সাম্প্রতিককালের নিখোঁজ ব্যক্তিদের নামের এ তালিকা প্রকাশ করা হলো। এসব ব্যক্তির খোঁজ জানতে পারলে নিকটস্থ র‌্যাব ক্যাম্প /ব্যাটালিয়নে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

মোবাইলঃ ০১৭৭৭৭২০০৫০
ফেসবুকঃ https://www.facebook.com/rabonlinemediacell/
ইমেইলঃ [email protected]

প্রসঙ্গত, তরুণরা নানাভাবে প্রভাবিত হয়ে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএস এ যোগ দিতে দেশ ছাড়ছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। গুলশান হামলায় অংশগ্রহণকারী পাঁচ তরুণও এভাবে আইএসে যোগ দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে সপরিবারে দেশ ছেড়ে যাওয়ার নজির ছিল না। ডা. রোকনুদ্দিনের ঘটনাটিই প্রথম। তবে গত বছর ব্রিটেন প্রবাসী এক বাংলাদেশি পরিবারের ১১ সদস্য সিরিযা গিয়ে একসাথে আইএসে যোগ দেয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছিল।

পূর্ণাঙ্গ তালিকা এই লিংকে

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত