নিজামীর দাফন সম্পন্ন


মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল ৭টা ২০ মিনিটে তার নিজ গ্রাম পাবনার সাঁথিয়া উপজেলার ধোপদহ ইউনিয়নের মনমথপুরে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে তার লাশবাহী অ্যাম্বুলেন্স কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিজ গ্রামে পৌঁছে। সকাল সাতটার পর অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। এতে ইমামতি করেন তার ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন। জানাজার আগে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। জানাজায় আত্মীয়-স্বজন ছাড়াও বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে ফাঁসি কার্যকরের পর আনুষ্ঠানিকতা শেষে রাত দেড়টার দিকে নিজামীর লাশবাহী অ্যাম্বুলেন্স কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার উদ্দেশে রওয়ানা করে। ঢাকা থেকে পাবনা পুরো রাস্তায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। পথে পথে স্থানীয় পুলিশ প্রশাসন নিরাপত্তা দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













