বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিজেকে হত্যা করতে পারবো না: নেইমার

ব্রাজিল কিংবা ক্লাবের হয়ে বরাবরই উজ্জ্বল সুপারস্টার নেইমার। ক্লাবের হয়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতলেও ব্যক্তিগত লড়াইয়ে সেরার মুকুট পরা হয়নি নেইমারের।

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অরের প্রত্যাশা থাকে প্রতিটি খেলোয়াড়ের মাঝেই। তেমনটি রয়েছে বার্সেলোনা তারকা নেইমারেরও। তবে এটি জিততে না পারলেও কোনো সমস্যা দেখছেন না ব্রাজিলিয়ান সেনসেশন।

এবারের ব্যালন ডি’অর পুরস্কারের তালিকায় পঞ্চমস্থানে থেকে শেষ করেছেন নেইমার। যেখানে তারই সতীর্থ লিওনেল মেসিকে হটিয়ে অ্যাওয়ার্ডটি জিতেছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। আর তালিকার তৃতীয়স্থান দখল করেন অ্যাতলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজম্যান।

এ প্রসঙ্গে নেইমার জানান, ‘বার্সেলোনায় আমি খুবই খুশি। এখানের জীবনধারা ও সতীর্থ সবই অসাধারণ। অবশ্যই ব্যালন ডি’অর আমার স্বপ্ন। তবে এটার জন্য আমি তো নিজেকে হত্যা করতে পারি না।’

তরুণ এ তারকা আরও বলেন, ‘আমি বার্সাতে অনেক ভালো আছি। এটা আসলে কোনো সমস্যাই না, যদি আমি ব্যালন ডি’অর না জিতি। আমি পুরস্কারের জন্য ফুটবল খেলি না। আমি ফুটবল খেলি তৃপ্তির জন্য, কারণ আমি এটাকেই ভালোবাসি।’

শেষে মেসির প্রসংশা করে নেইমার যোগ করেন, ‘ব্যালন ডি’অর জয়টা হচ্ছে কাজের ধারাবাহিক সাফল্য। আর আমার মতে শুধুমাত্র লিওনেল মেসিই এই পুরস্কারটি জেতার ক্ষমতা রাখে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত