নিতু হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি মিলনের


মাদারীপুরে নবম শ্রেণীর ছাত্রী নিতু মণ্ডল হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক মিলন।
আজ সোমবার বিকেলে মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার দ্বায় স্বীকার করে জবানবন্দি দেয় মিলন। এরপর বিজ্ঞ আদালতের বিচারক ফৌজিয়া হাফছা মিলনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতে দায়িত্বরত পুলিশের পরিদর্শক শাজাহান মিয়া জানান, মিলন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আদালতের নির্দেশে মিলনকে কারগারে পাঠানো হয়েছে। মিলনের দেওয়া তথ্যানুযায়ী নিতুর বাড়ির পাশের একটি বাগান থেকে হত্যার কাজে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে নিতুর মরদেহের সৎকার করা হয়েছে।
প্রেমে ব্যর্থ হয়ে রবিবার মাদারীপুরের কালকিনির নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী নিতু মণ্ডলকে কুপিয়ে হত্যা করে প্রতিবেশী যুবক মিলন। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় গণধোলাই দিয়ে মিলনকে পুলিশের হাতে তুলে দেয় এলকাবাসী।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













