বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিম গাছে কখনো আম ধরে না বললেন আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, একজন বিচারপতি নিজেই প্রমাণ করেছেন নিমগাছে আম ধরে না। তিনি অবসরের পর আপিল বিভাগে গিয়ে যুদ্ধাপরাধীর মামলা শুরু করে দিয়েছেন।

আজ শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মান্দারপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আইনমন্ত্রী।

গত ১০ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল আদালতে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর আপিলের শুনানির জন্য দাঁড়ান সম্প্রতি হাইকোর্ট থেকে অবসরে যাওয়া বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। তিনি অবসর-পরবর্তী ছুটিতে (পিআরএল) রয়েছেন।

গত ১০ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি বিচারপতিদের বাসভবনে থাকেন। গাড়ি, গানম্যানসহ সরকারি সব ধরনের সুবিধা ভোগ করেন।

তখন বিষয়টি সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতের দৃষ্টিতে আনেন। তিনি বিষয়টি নীতি-নৈতিকতাবিরোধী বলে উল্লেখ করেন।

তবে ওই দিন সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘আমি আইন মেনে আইন পেশায় কাজ করছি। সংবিধান আমাকে ক্ষমতা দিয়েছে।’

আজ আইনমন্ত্রী কারো নাম উল্লেখ না করেই বলেন, ‘তিনি আবার মিটিংও করেন, মিটিংয়ে ছবক দেন। বিচারপতি হতে গেলে নাকি নিয়ম-নীতি লাগবে। বলেন, নিমগাছে আম ধরে না। কিন্তু তিনি এখনো বিচারপতির বাড়িতে থাকছেন, গানম্যান ভোগ করছেন, গাড়ি চড়ছেন। এখন রাজাকারের মামলা করে উনি নিজেই প্রমাণ করে দিয়েছেন যে নিমগাছে আম ধরে না।’

মান্দারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কসবা উপজেলার চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) রাশেদুল কায়সার জীবন, ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মান্দারপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন সরকার প্রমুখ।

এর আগে মন্ত্রী মান্দারপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন ও আটটি গ্রামের ৩৭৮টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী