নিরাপত্তার অভাবে আদালতে যায়নি খালেদা জিয়া
দুর্নীতির দুই মামলায় আজ বুধবার আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও আদালতে যাননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। জামায়াতের ডাকা হরতালের ‘নিরাপত্তাহীনতার’ কারণ দেখিয়ে তিনি আদালতে যেতে পারেননি বলে জানান তার মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৩৪২ ধারায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে আজ।রাজধানীর বকশিবাজারের স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে দুই ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দুটির বিচারিক কার্যক্রম চলছে।
গত ১৮ আগস্ট মামলা দুটির সর্বশেষ শুনানিতে খালেদা জিয়াকে ৩১ আগস্ট হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













