নিরাপত্তার দাবিতে ডোনাল্ড ট্রাম্পকে খোলা চিঠি মুসলিমদের


তাঁর শাসনকালে আমেরিকায় নিরাপদ থাকবে মুসলিমরা৷তা নিশ্চিত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোলা চিঠি পাঠাল আমেরিকায় বসবাসকারী তিনশো মুসলিম৷স্বাক্ষরকারীদের তালিকায় রয়েছেন আমেরিকার মুসলিম নেতা থেকে ইমামরা৷এফবিআইয়ের রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালে আমেরিকায় ঘটেছে প্রায় ৬৭ শতাংশ অ্যান্টি-মুসলিম অপরাধ৷ তাই ট্রাম্পের শাসনকালে নিজেদের নিরাপত্তা নিশ্চিত কার জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন,স্বাক্ষরকারীরা৷
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে মুসলিম বিরোধী বিভিন্ন বক্তব্যে উত্তেজনার পারদ চড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ সার্দান পোভার্টি ল সেন্টারের রিপোর্ট অনুযায়ী নির্বাচনের দশ দিন আগে ৮৬৭টি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল৷আর তারমধ্যে ৬ শতাংশই ছিল মুসলিমদের বিরুদ্ধে৷ফলে চিঠিতে উল্লেখ করা হয়েছে অন্যান্য আমেরিকানদের মতই বসবাসকারী মুসলিমদেরও সমানাধিকার নিশ্চিত করার বিষয়টি৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













