শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিরাপত্তা ইস্যুতে জাপান যাচ্ছেন অর্থমন্ত্রী

নিরাপত্তা ইস্যুতে জাপানিদের আশ্বস্ত করতে এবার টোকিও যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে আগামী বুধবার (৭ ডিসেম্বর) তিনদিনের এ সফরে জাপান যাচ্ছেন অর্থমন্ত্রী। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশের উন্নয়নে জাপানিদের কারিগরি ও আর্থিক সহায়তা খুব গুরুত্বপূর্ণ। তবে জাপান যাওয়ার আগে সিঙ্গাপুর যাবেন অর্থমন্ত্রী। সিঙ্গাপুরের উদ্দেশ্যে আজ (সোমবার) রাত দশটার ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন তিনি। সেখানের সফর শেষে আগামী ৭ ডিসেম্বর (বুধবার) জাপানের টোকিও যাবেন অর্থমন্ত্রী।

এদিকে এবারই প্রথমবারের মতো অর্থমন্ত্রীর সফরসঙ্গীর তালিকায় রয়েছেন ঢাকার পুলিশ কমিশনার। নিরাপত্তা সংক্রান্ত পুরো বিষয়টি জাপানিদের কাছে তুলে ধরবেন তিনি।

গত ১ জুলাই গুলশানের ‘হলি আর্টিসান’-এ সন্ত্রাসীদের হামলায় যেসব বিদেশি মারা যান তাদের মধ্যে সাতজনই ছিলেন জাপানি নাগরিক। তারা সবাই মেট্রোরেল প্রকল্পে কাজ করছিলেন। ওই ঘটনার পর বাংলাদেশে কর্মরত জাপানিদের মনে ভীতি সৃষ্টি হয়। একইসঙ্গে হুমকির মুখে পড়ে জাপানি অর্থায়নে নির্মিতব্য মাতারবাড়ি বিদ্যুৎ ও মেট্রোরেল প্রকল্প।

মূলত এ দুই প্রকল্প সচল রাখতে জাপানিদের সঙ্গে আলোচনা করতে টোকিও যাচ্ছেন অর্থমন্ত্রী। বাংলাদেশের পক্ষ থেকে তিনি জাপানিদের পর্যাপ্ত নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করবেন।

এদিকে ইতোমধ্যে জাপানি অর্থায়নের প্রকল্পে কর্মরত জাপানি নাগরিকদের সার্বক্ষণিক পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়েছে। জাপান চাইলে তাদের নিরাপত্তা আরও বাড়াবে সরকার।

জানা গেছে, জাপান সফরকালে অর্থমন্ত্রীর সঙ্গে পাঁচ সদস্যের একটি টিমও থাকবে। টিমের সদস্যদের তালিকায় রয়েছেন, স্বরাষ্ট্র, যোগাযোগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের একজন করে অতিরিক্ত সচিব। এছাড়া থাকছেন পুলিশ কমিশনার ও পাওয়ার ডিভিশনের একজন যুগ্ম সচিব।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত