বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘নিরাপত্তা নিশ্চিতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিন’

ব্লগার-প্রকাশকদের ওপর ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

সংস্থার মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল হুসেইন বৃহস্পতিবার এক বিবৃতিতে এ নিন্দা এবং চরমন্থিদের হুমকি পাওয়া সবার নিরাপত্তা নিশ্চিতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

হাইকমিশনার জেইদ বলেন, এ বছর বাংলাদেশে অন্তত পাঁচজন লেখক ও প্রকাশক এবং দুই বিদেশি খুন হয়েছেন এ ছাড়া আরো অনেকের ওপর হামলা এবং হুমকি দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘অপরাধীদের বিচারের আওতায় আনা এবং লেখক, প্রকাশকসহ বাংলাদেশে অন্য যারা সহিংসতার হুমকি পাচ্ছেন তাদের রক্ষায় কার্যকর পদক্ষেপ নিয়ে আরও হত্যাকাণ্ড রোধে সমন্বিত পদক্ষেপের জরুরি প্রয়োজন। জেইদ বলেন, ‘রাষ্ট্র চরমপন্থি গ্রুপগুলোকে সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ দিতে পারে না।’

তিনি লেখক-প্রকাশকদের হত্যা ও হুমকির প্রতিবাদ জানাতে বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের প্রতিও আহ্বান জানিয়েছেন ।

প্রসঙ্গত গত শনিবার (৩১ অক্টোবর) শাহবাগে আজিজ সুপার মার্কেটে নিজের কার্যালয়ে সন্ত্রাসীদের হাতে খুন হন জাগৃতি প্রকাশনীর স্বত্ত্বাধীকারী ফয়সল আরেফিন দীপন। একইদিন লালমাটিয়ায় ‘শুদ্ধস্বর’ প্রকাশনীর অফিসে হামলায় আহত হন প্রকাশক আহমেদুর রশিদ ‍টুটুল এবং ব্লগার তারেক রহিম ও লেখক রনদীপম বসু।

এর পাঁচ দিন পর জাতিসংঘ মানবাধিকার কমিশন থেকে এ বিবৃতি দেওয়া হলো।

বিবৃতিতে বাংলাদেশে মানবাধিকার কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা যাতে শঙ্কাহীনভাবে মত প্রকাশ করতে পারেন তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন জেইদ। তিনি বলেন, যখন জনগণকে সহিংসতা বা হত্যাকাণ্ডের হুমকি দেওয়া হচ্ছে তখন রাষ্ট্রের দায়িত্ব তাদের কার্যকর সুরক্ষা দেওয়া।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত