নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটেনি
বিদেশিদের জন্য নেয়া নিরাপত্তা ব্যবস্থা প্রশংসনীয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট। তিনি বলেন, তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমাদের মধ্যে উৎকণ্ঠা আছে। শঙ্কা এখনও কাটেনি।
আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন এ কূটনীতিক।
সকাল ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে মিলিত হন ঢাকায় নিযুক্ত চার কূটনীতিক। এদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার কূটনীতিক।
বৈঠক শেষ হয় ১১টা ৫০ মিনিটে। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমরা বাংলাদেশের সরকারের নিরাপত্তা ব্যবস্থায় খুশি। কিন্তু আমাদের মধ্যে উৎকণ্ঠা রয়ে গেছে। নিরাপত্তা শঙ্কা এখনও কাটেনি। তবে সরকারের উদ্যোগ প্রশংসনীয়। এসব বিষয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। তাদেরকে সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। আর বাংলাদেশে আমাদের ব্যবসা আছে। সুতরাং এখানে তো আমাদের আসতেই হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, চার দেশের কূটনীতিকরা তাদের নিরাপত্তার কথা জানিয়েছেন। নিরাপত্তা নিয়ে সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন কূটনীতিকরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













