বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিরাপদ আবাসন নিশ্চিতে একযোগে কাজের আহবান রাষ্ট্রপতির

নিরাপদ, টেকসই আবাসন নিশ্চিত করার মাধ্যমে মানুষের জন্য নিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আগামীকাল ৩ অক্টোবর বিশ্ব বসতি দিবস উপলক্ষে আজ রোববার এক বাণীতে রাষ্ট্রপতি এই আহবান জানান।

তিনি বলেন, জীবনের কেন্দ্রবিন্দুতে বসতির অবস্থান অত্যন্ত সুদৃঢ়। বসতিকে ঘিরেই আবর্তিত হয় মানুষের জীবন ও অন্যান্য কর্মকাণ্ড। বসতি মানুষের মৌলিক চাহিদা। তাই নগরায়ণের যুগে সব মানুষের জন্য পরিকল্পিত, নিরাপদ, টেকসই আবাসনের ব্যবস্থা করা খুবই জরুরি। বসতির মতো একটি গুরুত্বপূর্ণ ইস্যুকে উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রে স্থান দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করে বিশ্ব বসতি দিবসে এবারের প্রতিপাদ্য ‘হাউজিং এট দ্য সেন্টার’ যথাযথ ও সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

মো. আবদুল হামিদ বলেন, বর্তমান সরকার সকল নাগরিকের জন্য আবাসন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আশা করি নিম্ন আয়ের মানুষ এবং বস্তিবাসী থেকে শুরু করে স্বল্পবিত্ত, মধ্যবিত্ত ও সমাজের সকল শ্রেণি-পেশার বাসস্থান সংক্রান্ত মৌলিক অধিকার নিশ্চিতকল্পে আবাসন ক্ষেত্রে অগ্রগতির এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সবার জন্য বসতি নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নগর, গ্রাম নির্বিশেষে প্রতিটি জায়গায়ই যাতে পরিকল্পিতভাবে বসতি স্থাপন করা হয় এবং জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় তা নিশ্চিত করতে হবে।

এছাড়া পরিবেশের বিষয়কেও সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন বলে আমার বিশ্বাস। বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য বিষয় এ কাজে আমাদেরকে উৎসাহিত করবে এবং অনুপ্রেরণা যোগাবে। তিনি বিশ্ব বসতি দিবস-২০১৬ উপলক্ষে আয়োজিত কর্মসূচির সফলতা কামনা করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত