বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিরাপদ নৌ-পথ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নদীমাতৃক বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে নিরাপদ, দক্ষ এবং পরিবেশবান্ধব নৌ-পথ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৬’ উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। মঙ্গলবার থেকে সারাদেশে এ সপ্তাহ পালিত হবে। নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৬ উদযাপনের উদ্যোগকে তিনি স্বাগত জানান।

রাষ্ট্রপতি বলেন, নদীমাতৃক বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে নৌ পরিবহনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে সরকার ‘ভিশন-২০২১’ ও ‘ভিশন-২০৪১’ ঘোষণা করেছে। সরকার এ ঘোষণা বাস্তবায়নের জন্য সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ একটি দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে ইতোমধ্যে বিশ্ববাসীর নজর কেড়েছে। বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে সরকার দেশের নৌ-খাতকে আধুনিক ও গতিশীল করতে সমুদ্র, নৌ ও স্থল বন্দরের আধুনিকায়ন, অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌ-পথের নাব্যতা সংরক্ষণ ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি বলেন, এছাড়া নিরাপদ নৌ চলাচলের পাশাপাশি আন্তর্জাতিক প্রয়োজনীয়তার নিরিখে দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা পরিচালনায় যথাযথ সক্ষমতা আনয়নে প্রকল্প গ্রহণ ও মেরিটাইম সেক্টরে দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ সকল প্রচেষ্টার মাধ্যমে যাত্রী ও পণ্য পরিবহণ নিরাপদকরণ, বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণসহ নৌ পরিবহণ খাতকে আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং জনবান্ধব যোগাযোগ ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি বলেন, ‘আমি নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৬ উপলক্ষে সকলকে আহ্বান জানাবো-আসুন আমরা সকলে আরও সচেতন হয়ে নৌ নিরাপত্তা নিশ্চিত করি এবং সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আরও উদ্যোগী ভূমিকা পালন করি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ