নির্দেশ দেওয়া মাএ পাকিস্তানকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে: হুঁশিয়ারি দিল গোর্খা রেজিমেন্ট


সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে লাগাতার ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে হামলা করে যাচ্ছিল পাকিস্তান। পাকিস্তানের ছোঁড়া গুলিতে ইতিমধ্যে বেশ কয়েকজন সেনা জওয়ান শহিদ হয়েছে। যদিও পাকিস্তানকে দেওয়া ভারতের পালটা জবাবে রীতিমত বিধ্বস্ত পাকিস্তান।
এরই মধ্যে পাকিস্তানকে সমরাস্ত্র নয়! গানের মাধ্যমে হুঁশিয়ারি দিল ভারতীয় সেনার গোর্খা রেজিমেন্ট। রীতিমত পাঞ্জাবি সুরে সেই গাওয়া গানে রীতিমত হুঁশিয়ার করে দেওয়া হয়েছে।
গানের ভাষাতে বলা হয়েছে, শত্রুরা সেনার ভালোবাসা দেখেছে শুরু, কিন্তু রাগ দেখেনি। এখানেই শেষ নয়, এই রেজিমেন্টের গাওয়া গানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সরকার যদি নির্দেশ দেয় তাহলে অবশ্যই শত্রুপক্ষকে (শত্রুপক্ষ বলতে জওয়ানরা পাকিস্তানকেই বুঝিয়েছে) একেবারে ধ্বংস করে দেওয়া হবে।
ভারতীয় সেনা-জওয়ানরা শত্রুপক্ষে কড়া জবাব দেওয়ার জন্যে মুখিয়ে রয়েছে একেবারে।
ইতিমধ্যে সেই ভিডিও সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখুন গোর্খা রেজিমেন্টের গাওয়া সেই গান..
https://youtu.be/10Ngutjv2LU
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













