সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘নির্বাচনকালীন সময়ে বর্তমান সরকারই ক্ষমতায় থাকবে’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, নির্বাচনকালীন সময়ে বর্তমান সরকারই ক্ষমতায় থাকবে। এর কোনো ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই।

শনিবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই হবে। আর নির্বাচনকালীন সময়ে বর্তমান সরকারই ক্ষমতায় থাকবে। নির্বাচনে আসতে হলে বিএনপিকে অবশ্যই সংবিধান মেনে বর্তমান সরকারের অধীনেই আসতে হবে। এ নির্বাচনে বিএনপি না আসলে আবারও ভুল করবে।

তিনি এ সময় আরও বলেন, বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে তারা যে ভুল করেছিল হয়তো তার পুনরাবৃত্তি করবে না।

তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যেমন বিএনপিসহ সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছিলেন, তেমনভাবে আগামী নির্বাচনের আগেও তিনি একই আহ্বান জানাচ্ছেন। যাতে সবাই নির্বাচনে অংশ নিতে পারে।

মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি সদন উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজি রবিউল ইসলামসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী