নির্বাচনে জালিয়াতি হলে সরকারের বাসনা পূরণ হবে না : মওদুদ


পৌর নির্বাচনে জালিয়াতি হলে সরকারের জাতীয় নির্বাচন করার বাসনা পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি নেতা বলেন, ‘এ পৌর নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে। এটা সরকারের জন্য একটি অগ্নিপরীক্ষা। আর যদি সরকার এখানে ভুল করে, সরকার যদি এই নির্বাচন সিটি করপোরেশনের নির্বাচনের মতো ব্যবহার করে। তাহলে সরকারের আগামী নির্বাচন বা সাধারণ নির্বাচন করার যতটুকু বাসনা মনের মধ্যে আছে সে বাসনা কোনোদিন পূরণ হবে না।’
মওদুদ বলেন, ‘গণতন্ত্র বিকশিত না হলে জঙ্গিবাদের উত্থান ঠেকানো অসম্ভব।’
সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ আতাউর রহমান খান স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সাংবাদিক আমানুল্লাহ কবির, বিএনপি নেতা জয়নাল আবদিন ফারুক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনীতিবিদদের হাতের বাইরে চলে যাচ্ছে রাজনীতি, যা শুভ ইঙ্গিত নয়। বিএনপি যেকোনো ধরনের জঙ্গিবাদ দমনে বদ্ধপরিকর, এমনটা জানিয়ে দলের নেতারা বলেন, গণতন্ত্রকে বাধাহীনভাবে চলতে না দিলে তা সবার জন্যই আশঙ্কার কারণ।
বক্তারা আরো বলেন, দেশের চলমান সংকট কাটাতে সরকারকে একগুয়েমি পরিহার করে জাতীয় ঐক্যের পথে আসতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













