শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘নির্বাচন উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে’

মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, রাজনৈতিক বিরোধ নিষ্পত্তির জন্য নির্বাচন উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। এতে হয়তো সময় লাগবে। তবে ধৈর্যের সঙ্গে কাজটা করতে হবে। কাজটা করতে পারস্পরিক আস্থা ও সম্মান অর্জন করতে হবে।

শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে পিস অ্যাম্বাসেডর ন্যাশনাল কনভেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের।

বার্নিকাট বলেন, ‘একে অপরের সহনশীলতা অর্জন করতে হবে। একটি বহুত্ববাদী সমাজে সহিংসতা রাতারাতি শেষ হবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। এ সম্পর্ক আরো জোরদার হবে। যুক্তরাষ্ট্র এ দেশে বিদ্যমান বিরোধপূর্ণ সমস্যা সমাধানে ইউএসআইডির মাধ্যমে কাজ করে যাবে।

অনুষ্ঠানে জিএম কাদের বলেন, ‘বিরোধপূর্ণ সমস্যা সমাধানে শান্তিপূর্ণ আলোচনা দরকার। আর শান্তিপূর্ণ আলোচনায় গণতান্ত্রিক সরকার প্রয়োজন। এখন যে সরকার ক্ষমতায় তা ওই ধরনের গণতান্ত্রিক নয়।’

সুজন সম্পাদক বদিউল আলম বলেন, ‘বহুত্ববাদী সমাজে বিরোধ থাকবে। কিন্তু সেটা শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পারিক আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে