বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নির্বাচন নিয়ে ট্রাম্পের বক্তব্য ‘বিপজ্জনক’, বললেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, নির্বাচনের ফল মেনে না নেওয়ার ব্যাপারে ট্রাম্প যে আভাস দিয়েছেন, তা ‘বিপজ্জনক’।

স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে ডেমোক্রেটিক প্রার্থীর প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে এক প্রচার সমাবেশে ওবামা এ মন্তব্য করেন।

আগামী ৮ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে বুধবার রাতে তৃতীয় ও শেষ বিতর্কে ট্রাম্প ফল মেনে না নেওয়ার আভাস দিয়েছিলেন। নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে অবস্থিত নেভাদা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওই বিতর্কে সঞ্চালক ক্রিস ওয়ালেস ট্রাম্প নির্বাচনের ফল মেনে নেবেন কি না, সে বিষয়ে জিজ্ঞাসা করেন। সে সময় ট্রাম্প ফল না মানার আভাস দেন।

এর কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার এক সমাবেশে ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেন, নির্বাচনে জিতলেই কেবল ফল মেনে নেবেন তিনি।

একই বক্তব্যে ট্রাম্প বলেন, নির্বাচন স্বচ্ছ হলে তিনি মেনে নেবেন। তবে এতে কোনো ধরনের সন্দেহ হলে আইনি লড়াইয়ে যাবেন।

ট্রাম্পের ওই বক্তব্যের কয়েক ঘণ্টা পর ওবামা বলেন, ট্রাম্পের বক্তব্যে যুক্তরাষ্ট্রের নির্বাচনব্যবস্থা নিয়ে জনগণের মনে সন্দেহের উদ্রেক হবে। এটা যুক্তরাষ্ট্রের শত্রুদের সুবিধা দেবে।

কয়েক দিন ধরে নির্বাচন সুষ্ঠু না হওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, হিলারির প্রচার দল ও কিছু গণমাধ্যম ফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করতে পারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প