নির্বাচন পেছানোর বিষয়ে সিদ্ধান্ত আজ
পৌর নির্বাচন পেছানো হবে কি না সে বিষযে সিদ্ধান্ত হবে আজ সোমবার। আজ রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, সোমবার আমরা কমিশনের সকল সদস্য বসে নির্বাচন পেছানোর দাবির বিষয়ে সিদ্ধান্ত নেবো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পৌর নির্বাচন পেছানো হবে কিনা সে বিষয়ে এখনই কোনো কিছু বলা যাচ্ছে না। কাল কমিশনের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে আজ কমিশনে গিয়ে পৌর নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে বিএনপি। এছাড়া ওয়ার্কার্স পার্টিও নির্বাচন পেছানোর দাবি জানিয়ে আসছে। এছাড়া জাতীয় পার্টি মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ পেছানোর দাবি জানিয়েছে। পাশাপাশি সাংসদদের নির্বাচনী প্রচারে অংশ নেয়ার সুযোগ দেযার দাবি জানায় দলটি। এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগও সাংসদদের নির্বাচনী প্রচারে অংশ নেয়ার সুযোগ দেয়ার দাবি জানিয়েছে। তবে বিএনপি বলছে সাংসদের নির্বাচনী প্রচারে অংশ নেয়ার সুযোগ দেয়া যাবে না।
২৩৬ টি পৌরসভায় এ নির্বাচন করতে ৩০ ডিসেম্বর ভোটের দিন রেখে ইতোমধ্যে তফসিল দিয়েছে ইসি। তাতে ৩ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিলের কথা বলা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













