‘নির্বাচন সুষ্ঠু হবে কিনা আল্লাহই ভাল জানেন’
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সংশয় প্রকাশ করে বলেছেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হলে মানুষ তাদের অতীত অপকর্ম ভুলে যাবে।তবে আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে কিনা আল্লাহই ভাল জানেন।
সকালে বনানীর কার্যালয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এরশাদ আরো বলেন, এখন পর্যন্ত জোটগতভাবে নির্বাচন করে কোনো সুফল পাইনি। তাই একা নির্বাচন করবো। নির্বাচন কমিশনের কাছে আমরা ১০ দিন সময় চেয়েছি। আশা করি তারা সাত দিন হলেও দিবেন।
সভায় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদও ক্ষোভ প্রকাশ করে বলেন, দলের এসব কার্যক্রমে আমাকে কখনো ডাকা হয় না। আজকে এসেছি। আমি এটুকু বলবো, আমাদের মধ্যে কোন বিভক্তি নেই। তিনি যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেয়া হবে বলে জানান। সভায় দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













