”নির্বাচন হলে আ.লীগ ২০ আসনও পাবেন না”
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন দাবি করে বলেছেন. এই মুহূর্তে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২০টির বেশি আসন পাবে না।
আজ রবিবার বিকেলে পটুয়াখালীর সার্কিট হাউস রোডের সুরাইয়া ভিলায় জেলা বিএনপি আয়োজিত এক কর্মিসভায় বক্তৃতা করার সময় একথা বলেন।
আসাদুজ্জামান রিপন বলেন, জাতীয় সংসদ থেকে শুরু করে সিটি করপোরেশন নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নি।আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যদি মানুষকে ভোট দিতে দেওয়া না হ্য়, জনগণ যদি তাঁদের বাছাই করা প্রার্থীদের নিজেরা নির্বাচিত করতে না পারেন, তাহলে শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকারকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই। আগামী সাধারণ নির্বাচনে জনগণ চারগুণ ভোট বেশি দিয়ে সরকারকে পরাজিত করবে।
জেলা বিএনপির সভাপতি আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে কর্মিসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, আবদুল আউয়াল খানসহ জেলার নেতারা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













