মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নির্যাতন করে ক্ষমতায় টিকে আছে সরকার: গয়েশ্বর

গুম-খুন ও বিরোধী দলকে নির্যাতন করে সরকার ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অল কমিউনিটি ফোরাম আয়োজিত দলের সদ্য প্রয়াত নেতা আ স ম হান্নান শাহ’র স্মরণসভায় এ কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, এক-এগারোর সরকারের ধারাবাহিকতায় বিএনপিকে নির্মূল করার ষড়যন্ত্র এখনো চলছে। গুম-খুন ও বিরোধী দলকে নির্যাতন করে সরকার ক্ষমতায় টিকে আছে।

তিনি বলেন, মঈনউদ্দিন-ফখরুদ্দিনরা চলে গেলেও ‘এক-এগারোর ষড়যন্ত্র’ যায়নি। এর বাস্তবায়ন আরও নিশ্চিতভাবে চলছে। এক-এগারোতে যে ষড়যন্ত্র করার জন্য হয়েছিল, সেই ষড়যন্ত্র পাকাপোক্ত করা এবং সেটা বাস্তবায়নের দায়িত্ব পড়েছে বর্তমান সরকারের প্রধান শেখ হাসিনার ওপর।

‘ইলিয়াস আলীর মতো গণতন্ত্রও গুম হয়ে গেছে’ মন্তব্য করে গয়েশ্বর বলেন,এই নিখোঁজ গণতন্ত্র খুঁজে পাওয়ার একটা কঠিন পরীক্ষা আমাদের দিতে হচ্ছে। গণতন্ত্রকে আমাদের উদ্ধার করতে হবে। জনগণের গণতন্ত্র জনগণের কাছে ফেরত দিতে হবে। এটা একটা কঠিন কাজ হয়ে গেছে।

এক-এগারোর সময়ে বিএনপির ‘দুঃসময়ে’ দলের স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহের ভূমিকার স্মৃতিচারণ করে গয়েশ্বর বলেন,ওই সময়টা না আসলে উনি (খালেদা জিয়া) বুঝতে পারতেন না, কে তার প্রকৃত বন্ধু, কে শত্রু, রাজনীতিতে তার সাথে শেষ সময় পর্যন্ত কে হাটবে, কে হাটবে না।

এক-এগারোর ভূমিকার কারণে সাধারণ মানুষ হান্নান শাহকে স্মরণে রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

অল কমিউনিট ফোরামের সভাপতি আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব বক্তব্য দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী