‘নির্যাতিত বাংলাদেশিদের নাগরিকত্ব দেবে ভারত’
ভারতের স্বরাষ্ট্রমন্ত্র রাজনাথ সিংহ বলেছেন, নির্যাতনের শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ ভারতে আশ্রয় নেবে তাদের ভবিষ্যতে নাগরিকত্ব দেওয়া হবে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের অশোকানগরে এক জনসভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেছেন, ‘গত কয়েক বছরে যেসব সংখ্যালঘু বাংলাদেশ থেকে ভারতে এসেছে তাদের সামাজিক নিরাপত্ত দেয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার পর আমি বাংলাদেশ থেকে এই অনুপ্রবেশ ও বসবাসকে বৈধতা দেয়ার পদক্ষেপ নিয়েছি। ভবিষ্যতে আমরা তাদের নাগরিকত্বও দেব।’
তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ, জাল টাকা পাচার ও গরু ব্যবসায়ীদের অবৈধ বাণিজ্য রুখতে সরকার একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে। এ ব্যাপারে তিনি বাংলাদেশেরও সহযোগিতা কামনা করেন।
রাজনাথ বলেন, বাংলাদেশিদের অনুপ্রবেশ আমি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে চাই। আমরা ইতিমধ্যে সীমান্তে ব্ড়ো এবং ফ্লাডলাইট বসানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছি।
ছিটমহল বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাল টাকা পাচার, অথবা গরু চোরাচালান অথবা অপরাধীদের প্রত্যর্পণসহ বিভিন্ন বিষয় ছাড়াও বাংলাদেশ আমাদের অনেক সহযোগিতা করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













