নিলুর জানাজা, বনানীতে দাফন


ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) আহ্বায়ক শেখ শওকত হোসেন নিলুর প্রথম জানাজা সোমবার বাদ জোহর রাজধানীর ইব্রাহিমপুরে অনুষ্ঠিত হবে।
এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ আসর দ্বিতীয় জানাজা এবং বনানীতে তৃতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে শায়িত করা হবে।
বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শেখ শওকত হোসেন নিলু দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ক্যান্সারে ভুগছিলেন। গত মঙ্গলবার তিনি অসুস্থ হয়ে পড়লে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই শনিবার রাতে তিনি মারা যান। নিলু ১৯৫২ সালের ৩ এপ্রিল গোপালগঞ্জের গিমাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













