নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন
রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন লেগেছে। আজ শুক্রবার সন্ধ্যায় ওই আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা বাবুল হোসেন জানান, সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ওই আগুন লাগে। ঘটনা শুনেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে বলে জানান বাবুল হোসেন।
রাজধানীর বইয়ের মার্কেটগুলোর অন্যতম এই মার্কেট। ওই মার্কেটে শতাধিক বইয়ের দোকান আছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, প্রকৌশল বিষয়সহ বিভিন্ন ধরনের নতুন ও পুরোনো বই ওই মার্কেটে পাওয়া যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সংলগ্ন ওই বইয়ের মার্কেটের মূল ক্রেতা মূলত বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাই।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













