নূর চৌধুরীর বিষয়ে জানাবেন প্রধানমন্ত্রী


আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি এএইচএম বি নূর চৌধুরীকে কানাডা থেকে দেশে আনার বিষয়ে প্রধানমন্ত্রী বিস্তারিত জানাবেন। কানাডার আইন অনুযায়ী বাধা থাকলেও নূর চৌধুরীকে ফিরিয়ে আনার উপায় এখনো রয়েছে বলে আশা প্রকাশ করেন তিনি।
রোববার বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধনের পর এসব কথা বলেন মন্ত্রী।
এর আগে মন্ত্রী যুগ্ম জেলা জজ ও দায়রা জজ এবং সমমর্যাদার কর্মকর্তাদের ১৪দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আবু সালেহ শেখ মো. জহিরুল হক।
মন্ত্রী বলেন, কানাডায় একটা আইন আছে, যে দেশে মৃত্যুদণ্ড বহাল আছে, মৃত্যুদণ্ড হতে পারে- সেই দেশের এমন কোন আসামি যদি কানাডায় থাকে তাকে ফেরত পাঠানো হবে না। আমাদের বাধা এখানে। সেক্ষেত্রে আলাপ আলোচনা হচ্ছে যে, আইনের এই পর্যায়ে কিভাবে আমরা তাদেরকে ফেরত পাঠাতে পারবো। কিভাবে এই বিধানটাকে রক্ষা করে তাকে ফিরিয়ে আনা যায়।
আইনে স্পষ্ট বাধা থাকলেও কিভাবে মন্ত্রী আশা প্রকাশ করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা হওয়ার নিশ্চয়ই কারণ আছে। সব ব্যাখ্যা এখন দেওয়া সম্ভব না। আমার জানা থাকলেও। ব্যাপারটা হচ্ছে, উপায় আছে বলেই আলাপ আলোচনা হচ্ছে, উপায় না থাকলে আলাপ আলোচনা হতো না।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













