শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নেতাকর্মীদের ‘আগাম নির্বাচনের’ প্রস্তুতির নির্দেশ এরশাদের

আগাম নির্বাচন হলে এখন থেকেই প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

আজ মঙ্গলবার সকালে কাকরাইলের দলীয় কার্যালয় থেকে যুব দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এরশাদ এ কথা বলেন।

এরশাদ জানান, কয়েকদিন পর জেলা পরিষদ নির্বাচন। তবে নির্বাচনের যে পরিবেশ, তাতে এ নির্বাচনে যাওয়া নিয়ে জাতীয় পার্টি সংশয়ে রয়েছে।

জাতীয় যুব সংহতি আয়োজিত এ সমাবেশে এইচ এম এরশাদ জানান, যুবরা মাদকাসক্ত, তাদের চাকরি নেই। আবার ঘুষ লেনদেন ছাড়া চাকরি পাওয়া যায় না। এ অবস্থায় জাতীয় পার্টিকে শক্তিশালী করতে তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘খবরের কাগজে পড়েছি যে আগাম নির্বাচন হতে পারে। সে জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন থেকেই। আমরা বিভাগীয় সম্মেলন শুরু করেছি। আমরা ঢাকায় করেছি, এরপর রংপুরে করব, বরিশালে করব, খুলনায় করব। আমরা আগামী এক বছরের মধ্যে জেলাগুলোকে জাগিয়ে তুলব। জাতীয় পার্টির কর্মীদের জাগিয়ে তুলব।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী