মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নেদারল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের দ্বিপাক্ষিক সফরে নেদারল্যান্ড্‌স পৌঁছেছেন।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত দুইটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরসঙ্গীদের নিয়ে নেদারল্যান্ডস’র আমস্টার্ডামের স্কিফল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান নেদারল্যান্ডস’র অবকাঠামো ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মেলানি সুলজ ভ্যাঁ হেগেন, নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল ও বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা।

বুধবার সকালে নেদারল্যান্ডস’র বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী লিলিয়ান প্লাউম্যান এবং অবকাঠামো ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মেলানি সুলজ ভ্যাঁ হেগেন গ্র্যান্ড হোটেল আমরাথ কুরহাউস দ্য হেগ-এ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ সাক্ষাতের পর প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ব-দ্বীপ অঞ্চল পরিদর্শন করবেন। এরপর জাহাজযোগে পোতাশ্রয় পরিদর্শনে ফিউচারল্যান্ড যাবেন। সেখানে মধ্যাহ্নভোজ শেষে আবার হোটেলে ফিরে আসবেন তিনি।

হোটেল থেকে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস’র রানি ম্যাক্সিমা সেরুটির সঙ্গে সাক্ষাৎ করতে রয়্যাল প্যালেসে যাবেন। রানির সঙ্গে সাক্ষাৎ শেষে শেখ হাসিনা নেদারল্যান্ডস’র প্রধানমন্ত্রী মার্ক রুটের সরকারি বাসভবনে যাবেন। সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন মার্ক রুট।

পরে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তাদের উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিরা সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন। এরপর দুই নেতা প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।

সফর শেষে আগামী ৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এর আগে বাংলাদেশ সময় সকাল সোয়া ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ছাড়েন। প্রধানমন্ত্রী আবুধাবিতে ৫ ঘণ্টার যাত্রাবিরতি করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ