রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নেপালে বাস খাদে পড়ে নিহত ৩০

নেপালে বাস খাদে পড়ে ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৫ জন। মঙ্গলবার রাজধানী কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে রাসুয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবোঝাই বাস পাহাড়ি রাস্তা থেকে ২০০ মিটার গভীর খাদে পড়ে গেলে ৩০ জন নিহত হয়।

ওই জেলার শীর্ষ সরকারি কর্মকর্তা শিব রাম গেলালের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শিব রাম গেলাল জানান, নিহত ৩০ জনের মধ্যে ২৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত ৩৫ জনকে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই সরকারি কর্মকর্তা আরো জানান, বাসটি যাত্রীতে পরিপূর্ণ ছিল। এমনকি বাসের ছাদেও অনেক যাত্রী ছিল।

দেশটিতে জ্বালানি সংকটের কারণে গণপরিবহনের চলাচল কমে গেছে। ফলে ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ ওই বাসে উঠেছিল।

সম্প্রতি নেপালের নতুন সংবিধান প্রণয়নের পর জাতিগত সংঘাতের কারণে দেশটির একটি গুরুত্বপূর্ণ সীমান্ত বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। ফলে ভারত থেকে জ্বালানি তেল নেপালে ঢুকতে পারছে না।
সূত্র : এএফপি ও আল জাজিরা

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প